বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডিএমপির ৫ থানার ওসির রদবদল

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৯ pm
  • ৩ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে গুলশান থানার ওসি আবুল হাসানকে রমনা মডেল থানায়, বিমানবন্দর থানার ওসি বি. এম. ফরমান আলীকে গুলশান থানায়, রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদকে শাহবাগ থানার ওসি হিসেবে, শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদারকে তুরাগ থানার ওসি ও রমনা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম পিপিএমকে বিমানবন্দর থানার ওসি হিসেবে পাঠানো হয়েছে।

এছাড়া একই আদেশে তুরাগ থানার ওসি মো. মেহেদী হাসানকে ডিএমপির গোয়েন্দা (ডিবি-লালবাগ) বিভাগে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com