বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১০:৪৭ pm
  • ২ Time View

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২২ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে দুজন ঢাকার এবং একজন বরিশালের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ১৭৭ জনের মৃত্যু হলো।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ৩৪ হাজার ১২১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৩০ হাজার ৩৯৩ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com