বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৯:৫৫ pm
  • ১ Time View

সারাদেশে গত ২৪ ঘন্টায় (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।

এছাড়া নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ২৫০ জন। এতে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭১২ জন।

শুক্রবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৫০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭১ জন এবং ঢাকার বাইরে ৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৬০২ জন। এর মধ্যে ঢাকায় ৩৩ হাজার ৪৩১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৮ হাজার ১৭১ জন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৮ হাজার ৬৭০ জন। তাদের মধ্যে ঢাকা থেকে ৩১ হাজার ৭৬২ জন, ঢাকার বাইরে থেকে ১৬ হাজার ৯০৮ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সুনামগঞ্জে মাধ্যমিক শিক্ষা বিভাগের সাথে অভিজ্ঞতা বিনিময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com