বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৭:৪২ pm
  • ৪ Time View

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৯৭ জন।

সোমবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ১০৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com