বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ঢাকার গ্রিন রোডের ১৪ তলা ভবনে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২, ১১:৪১ am
  • ৩ Time View

ঢাকার গ্রিন রোডের ১৪ তলা ভবন আরএস টাওয়ারের ৫তলায় আগুন লেগেছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি আরও জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় গ্রিন রোডের আরএস টাওয়ারে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com