বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

তাপমাত্রা পৌঁছেছে ৩৭ ডিগ্রির ঘরে

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১২:২৬ am
  • ১ Time View

চৈত্র মাসের শুরুতেই দেশের তাপমাত্রা ৩৭ ডিগ্রির ঘরে পৌঁছেছে। এ অবস্থায় তিনটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৬ মার্চ) রাতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। রাঙামাটিতে রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে সবচেয়ে বেশি ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়, সাতক্ষীরায় রেকর্ড করা হয়েছে ৭ মিলিমিটার বৃষ্টি। তবে এ সময়ে ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে তাকে মৃদু তাপপ্রবাহ বলে। ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। তীব্র তাপপ্রবাহ বলা হয় যখন তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর অতি তীব্র হয় ৪২ ডিগ্রি বা তার বেশি হলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com