বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

তিনদিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৪ কোটি ডলার

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪, ৯:৩৭ pm
  • ৩ Time View

মে মাসের প্রথম ৩ দিনে ১৪ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৪ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

হালনাগাদ তথ্যে বলা হয়, মে মাসের প্রথম ৩ দিনে দেশে এসেছে ১৪ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ২০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

অন্যদিকে, সদ্যবিদায়ী এপ্রিল মাসে দেশে এসেছে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত মার্চে দেশে এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

গত ফেব্রুয়ারিতে চলতি অর্থবছরে সর্বোচ্চ ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com