শনিবার, ০১ অগাস্ট ২০২৬

তুরাগে বাড়িতে আগুন, তিনজনের মৃত্যু

Reporter Name
  • মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ণ

ঢাকার তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

জানা যায়, চন্ডালবুক মানিক বস্তির খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি ইউনিট নিয়ে কাজ শুরু করে।

২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তুরাগ থানার এসআই সজল কান্তি রায় গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com