সোমবার, ০২ মার্চ ২০২৬

তুরাগ দক্ষিণ যুব জামায়াতের ইফতার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
  • রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ পিএম

ঢাকার তুরাগে অর্ধশতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তুরাগ দক্ষিণ থানার যুব বিভাগ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীর যুব বিভাগ সভাপতি মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তুরাগ দক্ষিণ জামায়াতের থানা আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান, ছায়াকুঞ্জ কল্যাণ সমিতির সহ-সভাপতি জনাব রফিকুল ইসলাম, তুরাগ দক্ষিণ থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মহব্বত হোসাইন, যুব বিভাগ সেক্রেটারী মোস্তফা আসাদ, সেক্টর ১৭ যুব ইউনিট সভাপতি মো. ওসমান, বাদালদি যুব ইউনিট সভাপতি মো ইমরান, ছাত্র শিবিরের মোল্লা নুসাইর আহমেদ প্রমুখ।

যুব বিভাগ সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান জানান, যুব বিভাগ এলাকার তরুণ ও যুব সমাজকে সাথে নিয়ে ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও প্রতি বছর নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, ঈদ উপহার বিতরণ, কুরবানির গোস্ত বিতরণ ও খেলা-ধুলার আয়োজনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com