বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ত্রিশ লাখ শহীদকে ভুলে গেলে চলবে না : বদরুল ইসলাম

সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৮ pm
  • ৩ Time View

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের মধ্য দিয়ে ত্রিশ লাখ শহীদ ও দু’লক্ষ মা-বোনের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হবে। এই ত্রিশ লাখ শহীদকে আমাদের ভুলে গেলে চলবে না।

বুধবার (১৪ সেপ্টেম্বর) গোলাপগঞ্জের ফুলশাইন্দ আলো নিকেতন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে ফুলশাইন্দ প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সম্মানে সংবর্ধনাঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে একটি মহল সন্ত্রাস ও লুঠপাটের মাধ্যমে দেশকে ক্ষত-বিক্ষত করে জাতিকে পিছিয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পিছিয়ে পড়া বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিশে^র বুকে বাংলাদেশ আজ একটি মর্যাদাশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে।

বৃহত্তর ফুলশাইন্দ যুব পরিষদ আয়োজিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরও বলেন, বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে প্রবাসীরা যে জনমত গড়ে তুলেছিলেন তা বিজয় অর্জনে শক্তি হিসেবে কাজ করেছে।

সিকৃবি রেজিস্ট্রার বলেন, প্রবাসীরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে তাদের কষ্ঠার্জিত অর্থ দেশের গ্রামীণ অর্থনীতির চাকাকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে অগ্রণী ভুমিকা পালন করছেন।

সাবেক ছাত্রনেতা বাশির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান। সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট কমিউনিটি লিডার যুক্তরাজ্য প্রবাসী এনাম উদ্দিন, মধ্যপ্রাচ্য প্রবাসী শামীম আহমেদ, ফখর উদ্দিন, সাবেক ছাত্রনেতা বাবুল মিয়া, আলো নিকেতন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মাসুম আহমদ, তরুণ সমাজকর্মী গোলাম এহিয়া ইমরান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com