সুনামগঞ্জের দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ ফুল মিয়া (৫০) ও আক্তার হোসেন (৪৫)নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ আগস্ট) দিনগত রাত ২টার দিকে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে দিরাই বাসস্ট্যান্ড এলাকা থেকে চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
আটককৃৃতরা ফুল মিয়া দিরাই উপজেলার শ্যামারচর বাজার এলাকার মৃত শুকুর আলীর ছেলে ও আক্তার হোসেন শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে দিরাই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফুল মিয়া ও আক্তার হোসেনকে চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষষটি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।