বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দুই প্রেমিকাকে বিয়ে করে একসঙ্গে ঘরে তুললেন প্রেমিক

নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১২:১৩ am
  • ২ Time View

পঞ্চগড়ে দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মন রনি (২৫) নামের এক যুবক। পরে একসঙ্গে দুই বউকে ঘরে তুলেছেন। বুধবার (২১ এপ্রিল) রাতে রোহিনী চন্দ্র বর্মনের বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় এ ঘটনাটি ঘটে। রোহিনী চন্দ্র বর্মন ওই এলাকার যামিনী চন্দ্র বর্মনের ছেলে।

স্থানীয়রা জানান, একই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানীর (২০) সঙ্গে রোহিনীর প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। এক পর্যায়ে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন দুজনই।

এর মধ্যেই নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে উঠে লক্ষীদ্বার গ্রামের টোনোকিসর রায়ের মেয়ে মমতা রানীর (১৮) সঙ্গে। প্রেমের সূত্রে মমতা রানীর সঙ্গে গত ১২ এপ্রিল রাতে দেখা করতে যান রোহিনী। সেখানে দুজনকে একত্রে দেখে ফেলেন মমতার পরিবারের লোকজন। আটকে রাখেন রোহিনীকে। পরে ১৩ এপ্রিল বিয়ের ব্যবস্থা করেন তাদের।

এদিকে রোহিনী বর্মনের বিয়ের খবর শুনে তার বাড়িতে অনশন শুরু করেন ইতি রানী। পরে বুধবার (২০ এপ্রিল) রাতে রোহিনীর বাড়িতে পূণরায় আনুষ্ঠানিকভাবে দুই বিয়ে একসঙ্গে সম্পন্ন হয়।

এ বিষয়ে রোহিনী বর্মনের সঙ্গে মোবাইলে কথা বলতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

রোহিনীর বাবা যামিনী চন্দ্র বর্মন বলেন, দুইজনকে একসঙ্গে ঘরে তুলতে আসাদের আপত্তি ছিলো না। তবে আগের বিয়ে গুলোর বিষয়ে যেহেতু জানা ছিলো না, তাই নতুন করে আমি আবার বিয়ের আয়োজন করেছি।

ইতি রানীর বাবা গিরিশ চন্দ্র বলেন, আমাদের কোনো অভিযোগ নেই। রোহিনীর বাড়িতে আনুষ্ঠানিক বিয়েতে আমরা তিন পরিবারের লোকজনই ছিলাম।

বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি জেনেছি। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com