শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অবস্থান শক্ত

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২১ pm
  • ২ Time View

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে স্যারের (প্রধান উপদেষ্টা ড. ইউনূস) অবস্থান খুবই শক্ত। প্রশাসনে যারা এখন দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বা থাকার চেষ্টা করছেন; এগুলো সুন্দরভাবে তদারকি করে কঠোর অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখনো যারা দুর্নীতি করার চেষ্টা করছেন তাদের সাবধান করে দেবেন।

রোববার (২৩ ফেব্রæয়ারি) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব সাইফুল্লাহ পান্না বলেন, অনেকে মনে করেন সরকার কয়েক দিন আছে, তারপর চলে যাবে। সরকারের ছয়টি সংস্কার পরিকল্পনা রয়েছে। আরও ৫-৭টা সংস্কার পরিকল্পনা তৈরি করেছে। আগামীতে যে সরকারই আসুক তাদের এগুলো বাস্তবায়ন করতে হবে। কারণ এ সংস্কারের কথাগুলো হলো জনমানুষের কথা, দেশের জনগণের কথা।

সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রথম বক্তব্য হলো- মানুষ বিনা বাধায় সার্ভিস পাবে। অর্থাৎ অফিসেও আসতে হবে না। সাধারণভাবে গতানুগতিক কাজ করে দেবেন, জনগণকে ঘোরানোর কোনো সুযোগ নেই। এগুলো ডিজিটাল ই-সেবা চালু করার চেষ্টা করা হচ্ছে; যাতে জনগণ ঘরে বসেই ওই সার্ভিসগুলো পেয়ে যায়।

তিনি বলেন, এ বছর ১০ লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হয়েছে। এবার ধানের দামটাও বাড়িয়ে দেওয়া হয়েছে; যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়ে এ মৌসুমে বোরো ধানের আবাদটা ভালোভাবে করতে পারে। চাল উৎপাদনের সঙ্গে আমিষের জোগানসহ অন্যান্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্র্বতীকালীন সরকার যখন দেশের দায়িত্ব গ্রহণ করে তখন অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। আগের সরকার (আওয়ামী লীগ সরকার) দেড় বছরের ঋণের সুদ পরিশোধ করেনি। এ সরকার এসে ধীরে ধীরে ঋণের সুদগুলো দেওয়া শুরু করেছে।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রওশন আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com