বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দেশকে গড়ে তুলতে শিশুর বিকাশ জরুরি: ড. ইউনূস

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ১২:৩০ am
  • ২ Time View

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাই শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। অল্প বয়সে শ্রম, অপুষ্টি, বাল্যবিয়েসহ যেসব সমস্যা শিশুর সঠিক বিকাশের অন্তরায়, সেসব সমস্যা সমাধানে অন্তর্র্বতী সরকার বদ্ধপরিকর।

সোমবার (৭ অক্টোবর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

সরকারপ্রধান বলেন, শিশুরা স্নেহ, মমতা ও মুক্তচিন্তার চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। আজকের শিশুরাই আগামীর শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলীসহ নানা পেশায় দক্ষ হয়ে উঠবে।

বিশ্ব শিশু দিবস উদযাপনে নেওয়া কর্মসূচিও শিশুর সার্বিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব শিশু নিরাপদ ও নিবিড় স্নেহ যতেœ বেড়ে উঠুক, আজকের দিনে এটাই আমার প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com