বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দেশে আরও ৫৫৭ জন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৫:৩০ pm
  • ৬ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেনছ। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল তার আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। সে সময় শনাক্তের সংখ্যা ছিল ৩৭০ জন। শুক্রবার (৩১ ডিসেম্বর) করোনায় ২ জনের মৃত্যু ও ৫১২ জন শনাক্তের তথ্য জানিয়েছিল অধিদফতর।

রোববার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com