শনিবার, ৩০ মে ২০২৬

‎দোয়ারাবাজারে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন ‎

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১১:৪১ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৫ দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ক্যাম্পেইন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ ১৫ দিনব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় এবং দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এ- রিসার্চ অব বাংলাদেশ ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সহযোগিতায় এ ক্যাম্পেইন শুরু হয়।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সামসুদ্দিন, মেডিকেল অফিসার ডা. মুজতাবা তামীম আল মাহাদী, ডা. আল আমিন, স্বাস্থ্য সহকারি তোফাজ্জল হোসেন, রাহিমা বেগম, শারমিন আক্তার, প্রণব চন্দ্র সরকার, সিআইপিআরবি জেলা সমন্বয়কারি মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা। তাই সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে রোগী শনাক্তকরণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রসঙ্গত, আগামী ২১ মে পর্যন্ত উপজেলাজুরে এ ক্যাম্পেইন চলবে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com