বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ধান ক্রয়ের ক্ষেত্রে কৃষকরা যেন কষ্ট না পায়: ডিজি

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১১:৪৩ pm
  • ১ Time View

খাদ্য অধিদপ্তর মহাপরিচালক (ডিজি) মো. আবুল হাছানাত হুমায়ুন কবির বলেছেন, কৃষকরা যেন কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রকৃত কৃষক যেন তাদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যে পান এবং খুব সহজেই ধান গুদামে দিতে পারেন সেটি মাথায় রেখেই সরকার বোরো ধান ক্রয় কার্যক্রম চালাচ্ছে।

তিনি বলেন, আগামী ২৪ এপ্রিল থেকে সুনামগঞ্জ জেলায় ধান চাল সংগ্রহ অভিযান শুরু হবে । তিনি বলেন, সুনামগঞ্জের ১২ উপজেলায় ১৪ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বোরো ধান সংগ্রহ কার্যক্রম বিষয়ে মিল মালিক ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক আরও বলেন, হয়রানী মুক্ত ভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হবে। কোন মধ্যস্বত্ব ভোগী ,দালাল, ফড়িয়াদের কাছ থেকে ধান না কেনার কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন, এ বছর ৩৬ টাকা কেজি ধরে অর্থাৎ ১৪৪০ টাকা মণ ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কৃষি কার্ড পর্যায় ক্রমে যাচাই-বাছাই করে প্রকৃত কৃষকদের সমন্বয়ে তালিকা করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ,সিলেট আঞ্চলিক খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির, সুনামগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মলি¬ক মঈনুদ্দিন সোহেল, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা মিল মালিক সমিতির সভাপতি জিয়াউল হক, জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক, বিএনপি নেতা মোনাজ্জির হোসেন সুজন প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভা জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com