বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পবিত্র ঈদুল আজহা আজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২, ১২:৫০ am
  • ২ Time View

বছর ঘুরে এলো ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা। আজ রোববার (১০ জুলাই) বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ইতোমধ্যে পশু কিনে কোরবানির সব প্রস্তুতি নিয়েছেন মুসল্লিরা।

পৃথিবীর প্রধান তিনটি ধর্মেরই গোড়াপত্তন ঘটেছিল আল্লাহ অন্যতম প্রিয় নবী ইব্রাহীম (আ.) এর বংশ থেকে। তার স্ত্রী হাজেরা ও ছেলে ইসমাঈলের ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসবই ঈদুল আজহা।

কোরআনে আল্লাহ ত্যাগের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা তোমাদের উপার্জিত হালাল মালের কিছু অংশ এবং আমি যা তোমাদের জন্য জমিন হতে বের করেছি, তার অংশ ব্যয় করো,’ (বাক্বারাহ ২৬৭)।

এ কোরবানি শুধু পশু কোরবানি নয়, নিজের পশুত্ব, ক্ষুদ্রতা, স্বার্থপরতা, হীনতা, অহংকারের কোরবানি করা।

ঈদ উপলক্ষে পৃথক পৃথক বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাহর মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণী দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।  কোরবানি সম্পর্কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, মনের পশু করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com