বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

‘পেশাদারিত্ব বাড়াতে ল্যান্ড ক্যাডার চালু প্রয়োজন’

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ১০:১৯ pm
  • ২ Time View

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, খাস জমিতে বসবাসকারী ভূমিহীনদের পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ করা উচিত নয়। তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বাড়াতে হলে বাংলাদেশ সিভিল সার্ভিসে ভূমি ক্যাডার চালু করতে পারলে ভালো হতো।
রোববার (২ এপ্রিল) এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘জনদুর্ভোগ কমাতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদ বিতর্কে প্রস্তাবের পক্ষে ছিল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বিপক্ষে ছিল প্রাইম ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দীর্ঘ যুক্তিতর্কের পর গ্রিন ইউনিভার্সিটিকে বিজয়ী ঘোষণা করেন বিচারক প্যানেল।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বলেন, ভূমি সেবা জোরদারের লক্ষ্যে কল সেন্টারের হটলাইন টোল ফ্রি করা উচিত এবং এ টোল ভূমি মন্ত্রণালয় থেকে দেওয়া যেতে পারে। ভূমি খাতে দুর্নীতি নিয়ে টিআইবি’র তথ্যের যথার্থতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।

তবে ডিজিটালাইজেশন এই খাতে দুর্নীতি কমাতে সহায়ক হবে। এ ছাড়া ভূমির মালিকানা সনদ দেওয়া হলে ভূমি সংক্রান্ত বিরোধ অনেকাংশে কমে আসবে। সরকার দলিল যার ভূমি তার-এ নীতিতে বিশ্বাস করে। জিপিএসের মাধ্যমে জমির সীমানা ত্র“টিমুক্ত করা সম্ভব।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এসএম মোর্শেদ, সাংবাদিক আলমগীর স্বপন, সাংবাদিক মিল্টন আনোয়ার, সাংবাদিক হাসিফ মাহমুদ শাহ প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিতর্কে অংশগ্রহণকারী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com