বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৪ মার্চ

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৩ pm
  • ৩ Time View

২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। তবে ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রকৌশল গুচ্ছের ভাইস চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত এডমিশন এডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল এডমিশন কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শীঘ্রই ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com