বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১২:০৮ am
  • ৫ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। পর্যায়ক্রমে অল্প অল্প করে এই সমন্বয় করা হবে। গ্যাসের মূল্যেরও সমন্বয় করা হয়েছে। ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন গ্যাস চেয়েছিলেন। আমরা এখন এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার একটা পরিকল্পনা করছি। ভোলায় যে গ্যাস পাওয়া গেছে, তা আগামী দুই মাসের মধ্যে জাতীয় গ্রিডে সংযোগ করা হবে বলে জানান তিনি।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি-সামিট জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩ এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সেচ মৌসুমে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়া হবে। এ সময় সারা দিন পাম্প না চালিয়ে নির্দিষ্ট সময়ে পাম্প চালানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের শ্রেষ্ঠ জাতি হতে হলে বিজ্ঞানচর্চা করতে হবে। ইতোমধ্যে আমাদের ছেলেরা সফটওয়্যার ডেভেলপ করছে। এরাই হবে আগামী দিনের বিশ্ব সেরা বিজ্ঞানী। আমাদের এখন কম খরচে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য গ্রহণ করতে হবে। এনার্জিকে কাজে লাগিয়ে যাতে আমরা সেটাকে টেকসই করতে পারি।

নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে বিজ্ঞানচর্চা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। প্রতিটি স্কুলে ডিজিটাল মেলা হচ্ছে, বিজ্ঞান ক্লাব তৈরি হয়েছে। তারই হাত ধরে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। আওয়ামী লীগ সরকারই প্রথম অপটিক্যাল ফাইবার নিয়ে এসেছে। ইন্টারনেটের ব্যাপক ব্যবহার, দেশব্যাপী সেটা ছড়িয়ে দেওয়া, সবকিছুই আওয়ামী লীগের হাত দিয়ে হয়েছে।

উল্লে­খ্য, রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘১৪তম ডিআরএমসি-সামিট ন্যাশনাল সায়েন্স কার্নিভ্যাল-২০২৩’ শুরু হয়েছে। এতে ঢাকা মহানগরীসহ সারা দেশের ৪৫০টি স্কুল-কলেজ ও বিশ্বদ্যালয়ের পাঁচ সহস্রাধিক ছাত্রছাত্রী অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com