শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭ শিল্পীর আঁকা ছবি নিয়ে প্রদর্শনী

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৩ pm
  • ২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ৭৭ শিল্পীর আঁকা প্রধানমন্ত্রীর ৭৭টি ছবি নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘আগামীর অনুপ্রেরণা’ শীর্ষক এই প্রদর্শনী চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

সাত দিনব্যাপী এই ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সিটির নগর ভবনের ৬ষ্ঠ তলায় এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

জানা গেছে, প্রতিদিন প্রদর্শনীটি বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই ভিন্নধর্মী আয়োজন। তিনি কেক কেটে জন্মদিনের আয়োজন একদম পছন্দ করেন না। তাই তার ৭৭তম জন্মদিন উপলক্ষে ৭৭টি প্রতিকৃতি এঁকে জন্মদিন উদযাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপান, ইতালি, সুইজারল্যান্ড, আলজেরিয়া, মরক্কো, থাইল্যান্ড, শ্রীলংকা ও নেপালসহ অর্ধশতাধিক দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা এবং ঢাকাস্থ জাতিসংঘের অঙ্গসংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com