বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

‘প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন’

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৫ pm
  • ৯ Time View

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ^াস করেন। তিনি(প্রধানমন্ত্রী) গণমাধ্যমের প্রতি অত্যন্ত সম্মানশীল। তিনি অরো বেশি প্রচারে ও স্বচ্ছতায় বিশ^াস করেন।

গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আমি ছোট একটি মন্ত্রণালয় নিয়ে কাজ করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। কোন জেলায় কি কাজ হচ্ছে তা আমার দপ্তরের সাইনবোর্ডে লিখা থাকে। আমাদের হাওর এলাকা সব সময় অবহেলিত। এখন একটি বড় কাজ হচ্ছে সেটি হল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে। সেটি হল হাওর এলাকার জন্য অনেক বড় মাইল ফলক। উচ্চ শিক্ষার যে স্বপ্ন সেটি এখন হাওরবাসী পূরণ করতে পারবে। ইতি মধ্যে উপাচার্য নিয়োগ হয়েছে ধীরে ধীরে আরও কাজ হবে আশা করি।

তিনি আরও বরেন, বিএনপি নির্বাচনে আসবে না কি তাদের ব্যাপার। এটা আমরা বলতে পারবও না। তবে আমরা চাই সবাই নির্বাচনে আসুক। আমাদের অনেক রাজনীতিবিদ তারা প্রতিদিন এ নিয়ে অনেক কথা বলছেন আপনারা নিশ্চয়ই শুনছেন। বিএনপি যদি দেশের সংবিধান মেনে থাকে দেশের আইনে মানে তা হলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত। নির্বাচন চর্চার বিষয়। মারামারি হানাহাানি নয়। শান্তি পূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই জাতি আশা করে।

পরিকল্টপনামন্ত্রী বলেন, দ্রব্য মূল্য ইতি মধ্যে নিয়ন্ত্রণে এসেছে আরও আসবে। আমরা সব সময় চেষ্টা করি মানুষ যাতে স্বস্তির মধ্যে থাকে। বিশ্বব্যাপি সংকট চলছে। এ জন্য আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্রের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেমন হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, সিলেট ও সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি আল হেলাল, সেলিম আহমদ তালুকদার, সবেক সহসভাপতি শাহজাহান চৌধুরী, মাসুম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সাংবাদিক শামস শামীম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com