বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:০৭ pm
  • ৬ Time View

শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। পাশাপাশি বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বর জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে ডেসকোর আওতাধীন প্রি-পেইড মিটারের গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখার অনুরোধ করা হচ্ছে।

এ ছাড়া বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com