বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

‘ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে সব শিক্ষার্থ’

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১২:০৬ am
  • ১ Time View

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থী ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক পাবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এখানে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারির মধ্যেই সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পেয়ে যাবে।

শফিকুল আলম বলেন, পূর্ববর্তী সরকার একদিনের জন্য পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করতো। এটা দেখাতে যে, ১ জানুয়ারি সকল শিক্ষার্থী পাঠ্যপুস্তক পাচ্ছে।

প্রেস সচিব আরও বলেন, তবে তথ্যে দেখা যায় যে, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ বিতরণ সম্পন্ন হতো মার্চ মাসে। এমনকি কোনো কোনো বছর জুলাই পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছিল।

তিনি বলেন, ২০২২ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণের শেষ তারিখ ছিল ২৪ মার্চ, ২০২৩ শিক্ষাবর্ষে ১৭ মার্চ ও ২০২৪ শিক্ষাবর্ষে ২৭ ফেব্রুয়ারি।

শফিকুল আলম আরও বলেন, অন্তর্র্বতী সরকার যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে সকল অংশীদারদের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ‘এমনকি সরকার পাঠ্যপুস্তক মুদ্রণ দ্রুত সম্পন্ন করতে কাগজ প্রস্তুতকারকদের সাথেও বসেছে।’

প্রেস ব্রিফিংকালে উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com