বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৪:৫৫ pm
  • ৫ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রোববার (২৫ ডিসেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভবন প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করার পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলী বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জি. মোশারফ হোসেন, শ্রী পীযূষ কান্তি ভট্টাচার্য, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিমির হোসেন রিমি, ডা. মোস্তফা জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহামুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, শফিকুল ইসলাম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কেন্দ্রীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com