বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া সমঝোতা স্মারক সই

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৯ pm
  • ১ Time View

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে জ্বালানি এবং কৃষি খাতে সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সোমবার জাকার্তায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বৈঠক শেষে দুটি স্মারকে সই করে উভয়পক্ষ। বৈঠকে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের ইন্দোনেশিয়ার বাজারে যেন প্রসার ঘটে সেজন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে ড. মোমেন বাংলাদেশের আমদানি ও রপ্তানির পরিমাণের মধ্যে ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেন। ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি প্রসারের মাধ্যমেই এ ব্যবধান কমানো যেতে পারে বলে তিনি মত দেন। বিশেষ করে যেসব পণ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে। বৈঠকে আসিয়ান অঞ্চলে ইন্দোনেশিয়াকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসাবে স্বীকৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর প্রচুর সম্ভাবনা রয়েছে।

দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শিগগিরই চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা, আন্তর্জাতিক ফোরামে দুদেশের মধ্যে সহযোগিতা, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টা ও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুসহ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর আমন্ত্রণে ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন ও ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতে ড. মোমেন এখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে জাকার্তা সফরে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com