বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠিত

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১১:৪৫ pm
  • ৪ Time View

মো. নঈম জাহাঙ্গীরকে আহবায়ক করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন স্বাক্ষরিত আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০১২ (সংশোধিত অধ্যাদেশ ১০১৫) এর ধারা- ১৩৫ দফা-(৩) এবং বার ১৪ উপধারা-(৪) ও (৫) এর বিধান অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৯৮তম সভার অনুমোদনক্রমে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল হতে নিবন্ধিত সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ (নিবন্ধন নং ০৪/১০০৩১, ৩৯৩. নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা এর কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হলো।’

কমিটির সদস্যরা হলেন, মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, সাদেক আহমেদ খান, সৈয়দ আবুল বাশার, সিরাজুল হক, আলহাজ্ব মো. মনসুর আলী সরকার, অনিল বরণ রায়, আলহাজ্ব নুরুল ইসলাম, আব্দুল্লাহ হিল সাফী, জাহাঙ্গীর কবির ও প্রকৌশলী জাকারিয়া আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডহক কমিটি সংশ্লিষ্ট আইন/বিধিমালা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে এবং আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com