বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ হেল্থ ওয়াচ’র অ্যাডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১১:৩১ pm
  • ৩ Time View

বাংলাদেশ হেল্থ ওয়াচের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) মহাখালিস্থ ব্র্যাক সেন্টার ইন-এর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হেল্থ ওয়াচের আহŸায়ক ড. আহমদ মোশতাক রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক (গবেষণা) ডা. আব্দুল মতিন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারী হেল্থ কেয়ারের উপপরিচালক ডা. নাসরিন আক্তার।

বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর এসিসটেন্ট প্রোগ্রাম অফিসার (কমিউনিকেশন) বুশরা মাহজাবিন এশা’র পরিচালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ ওয়াচের উপদেষ্টা পরিষদ সদস্য ড. জহির উদ্দিন আহমেদ, ডা. ইয়াছমিন আহমেদ,কার্যকরি সদস্য ডা. এ এম জকির হোসেন, নেত্রকোনার সিভিল সার্জন মো. সেলিম মিয়া, চাপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, মানিকগঞ্জে সিভিল সার্জন ডা. মোয়াজ্জম আলী খান চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, কুড়িগ্রামের সলিডারিটি নির্বাহী হারুনুর রশিদ লাল প্রমুখ।

পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ হেল্থওয়াচ’র প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম ও ব্র্যাক বিশ^বিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেল্থ ডেপুটি কো-অর্ডিনেটার আদ্রিতা কায়ছার। সভায় কুড়িগ্রাম, নেত্রকোনা, সুনামগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, বরগুনা ও খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ও সিভিল সার্জনের প্রতিনিধি এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com