বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিএনপির রাজনীতিই ষড়যন্ত্রের রাজনীতি : কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৫:০৪ pm
  • ৩ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতিই হলো ষড়যন্ত্র, চক্রান্ত, হত্যা, ক্যু এবং সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করা। সোমবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে একটি সাংবিধানিক এবং গণতান্ত্রিক সরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এরই ধারাবাহিকতায় সারা দেশে আন্দোলনের নামে বিএনপি সশস্ত্র মহড়া দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ধৈর্যধারণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে সহনশীল আচরণ করার নির্দেশনা দিয়েছেন। এ সুযোগে বিএনপি তাদের সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়ে ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফয়দা লোটার অপতৎপরতা চালাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও অভিযোগ করেন, অন্ধকারের অপশক্তি বিএনপি সরকারে থাকা অবস্থায় যেমন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করেছিল, তেমনি বিরোধী দলে থেকে আগুন-সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষ হত্যা করেছে। দেশের উন্নয়ন অগ্রগতি ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্রে মেতে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com