বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিএনপি এখন দিবাস্বপ্ন দেখছে : কাদের

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ১২:১২ pm
  • ২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সরকার পতনের ইচ্ছা দিবা স্বপ্ন ছাড়া কিছুই নয়। তারা এখন দিবাস্বপ্ন দেখছে।

শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যৌবনের কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি।

তিনি বলেন, এখন সরকার পতনই তাদের (বিএনপি) লক্ষ্য। আমরা মনে করি তারা দেশের জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য হলো ক্ষমতা। সরকার পতন মানে ক্ষমতা। টেক ব্যাক বাংলাদেশ, আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা, আবারও তাদের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা। সরকার পতন দিবা স্বপ্ন ছাড়া কিছুই নয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com