বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিটিভিসহ চার প্রতিষ্ঠানে নতুন ডিজি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৯:৫৯ pm
  • ১ Time View

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই), জাতীয় সঞ্চয় অধিদফতর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়াও নতুন চেয়ারম্যান পেয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুজ্জামানকে বাংলাদেশ টেলিভিশন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল আলমকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের ডিজি করা হয়েছে।

অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাফর উল্লাহকে জাতীয় সঞ্চয় অধিদফতরের ডিজি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ডিজি করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শফি উল হক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ নভেম্বরের প্রজ্ঞাপনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে বদলির আদেশে তার জন্য প্রযোজ্য অংশটুকু বাতিল করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

আলাদা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আবুল কালাম আজাদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com