বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিদেশিদের সঙ্গে কোনো আপস হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১২:১৫ am
  • ১ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে তলে তলে কোনো আপস হয়নি। বড় দেশের সঙ্গে আওয়ামী লীগের কোনো টানাপোড়েন নেই।

তিনি বলেন, ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন আমাদের বন্ধু। তারা আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। আমেরিকা সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক।

বুধবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের সোনালী অধ্যায়। ইউরোপ আমাদের বড় বাজার। তারা যদি আমাদের অপছন্দ করত আমাদের জিনিস কিনতো না। তারা (যুক্তরাষ্ট্র) লেবারের অবস্থা ভালো করতে চান, আমরা স্বাগত জানাই। তবে সেটা বাস্তব হতে হবে।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু এবং সংঘাতহীন নির্বাচন করার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনের স্বতন্ত্রী প্রার্থী বেশি হলেও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।

আব্দুল মোমেন বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশে গণতন্ত্র নষ্ট করতে চাই না, আমরা সন্ত্রাস চাই না। এটা আমাদের লক্ষ্য। এটা পশ্চিমাদেরও লক্ষ্য। বিএনপি সন্ত্রাসী দল, কেউ তাদের পছন্দ করে না। নেতৃত্বের গাফলতি এবং অপরিপক্বতার কারণে তারা অনেকের (বিদেশিদের) সমর্থন হারিয়েছে।

তিনি বলেন, আমরা কখনও পশ্চিমা চাপ অনুভব করি না। আপনারা মিডিয়া আমাদের চাপ দিয়েছেন। আমাদের যে চাপ সেটা নিজেদের চাপ। আমরা নিজেরা চাপ অনুভব করি, যাতে একটা গ্রহণযোগ্য এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাসহ অন্যরা আমাদের সাহায্যের জন্য এসেছে। সাহায্যটা হলো, যারা নির্বাচন বর্জন করবে বা প্রতিহত করবে, তারা (যুক্তরাষ্ট্র) তাদের দেশে নেবে না। তাদের দেশে নেওয়া না নেওয়া তাদের বিষয়।

এ সময় ভোট কেন্দ্রে ভোটার নিয়ে আসা বড় চ্যালেঞ্জ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই অধিক সংখ্যক লোক যেন কেন্দ্রে এসে ভোট দেয়। কিন্তু বিএনপি আতঙ্ক ছড়াচ্ছে। কোনো আতঙ্কের কারণ নাই। এবারের নির্বাচন কমিশন খুব শক্তিশালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com