বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি জীবন কৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন ও শিক্ষক অঞ্জন কুমার দে’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক বিমল বনিক, পূজা উদযাপন পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার মহিলা সম্পাদিকা জবা ঘোষ, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য্য সম্ভু, অ্যাডভোকেট অঞ্জন কুমার দেব নাথ, ফতেপুর ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি সলিল চন্দ্র রায়, ফতেপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি স্মৃতি রানী দে, বিশ্বম্ভরপুর উপজেলার বিশিষ্ট মুরব্বি রুপেন্দ্র দেব নাথ, ধনপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রাকেশ হাজং, পলাশ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার পাল, ফতেপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে স্বপন কুমার বর্মনকে সভাপতি ও বিজিৎ মিত্রকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা পূজা উদযাপন কমিটি ঘোষণা করা হয়।