বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬৫ লাখ ছাড়াল

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৩ am
  • ৫ Time View

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ১৬ হাজার ২৮৭ জনে।

এছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৪৭২ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৮০০ জনে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ১৯৭ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৩৭ জন এবং মারা গেছেন ৯ জন।

এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২২ জন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩১৫ জন এবং মারা গেছেন ৩৪ জন। তাইওয়ানে মারা গেছেন ২৯ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১২৮ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৮২৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬ জন এবং মারা গেছেন ২৭ জন। ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯৬ জন এবং মারা গেছেন ২৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com