বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিশ্ব বাবা দিবসে এনিগমার আয়োজন

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩, ১১:৪৪ pm
  • ৪ Time View

বাবা এক মহীরুহের প্রতিচ্ছবি। সন্তানের মঙ্গল যাঁর একান্ত চাওয়া। কারো সঙ্গেই তার তুলনা চলে না। তাঁর তুলনা শুধু তিনিই। তিনি সন্তানের জীবনের সেরা পথপ্রদর্শক। তাই তিনি পরম শ্রদ্ধেয়।

রোববার (১৮ জুন) বিশ্ব বাবা দিবস। দিনটিকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করছে এনিগমা টিভি। “আমার প্রথম সুপারম্যান” সিজন-২ শিরোনামে কর্মসূচির আওতায় সাজানো হয়েছে এসব আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে এ দিবসকে কেন্দ্র করে থিম সং নির্মাণ ও সম্প্রচার। বাবা দিবস নিয়ে সৈয়দ মইনুল হাসান রাসেলের লেখা ও সুরে গানটি গেয়েছেন শিল্পী তানভীর আলম সজীব। বিশ্বের সকল বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সম্প্রচার করা হয় গানটি। এনিগমা টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও উপভোগ করা যাবে বাবা দিবসের এই থিম সং।

উল্লেখ্য, ফাহমিদুল ইসলামের পরিকল্পনায় থিম সংটির ভিডিও পরিচালনা ও সম্পাদনায় ছিলেন যথাক্রমে শফিকুল ইসলাম ও মো. মোখলেছুর রহমান মাসুদ।

“আমার প্রথম সুপারম্যান” সিজন-২-এর অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে ১৮ বছরের কম বয়সী ছেলেমেয়েদের দিয়ে তাদের বাবা সম্পর্কে অনূর্ধ্ব তিন মিনিটের ভিডিও চিত্র নির্মাণ যা দিনব্যাপী প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com