বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ শিক্ষার্থী কারাগারে

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ১২:৫৫ am
  • ৩ Time View

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ২৪ শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ শিক্ষার্থীকে কারাগারে পাটানো নির্দেশ দিয়েছেন আতালত। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় তাদের সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।

পুলিশ জানায়, রোববার (৩০ জুলাই) সকাল ৭ টায় তাহিরপুর উপজেলা বাজারের নৌকা ঘাট থেকে রোববার সকাল ৭টায় একটি নৌকায় করে বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ জন শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। ঘোরার পর দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুনবাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্পিডবোট সেটি থামিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা হাওরে বেড়ানোর নাম করে এখানে গোপন বৈঠক ও সরকারবিরোধী ষড়যন্ত্র করতে এসেছেন। জননিরাপত্তা বিঘিœত ও মানুষের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্য ছিল তাদের। তারা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার শিক্ষার্থীদের ২৪ জনই বুয়েটের। অন্যরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের। গ্রেফতার শিক্ষার্থীরা হলেন, বুয়েটের শিক্ষার্থী আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, মো. সাইখ, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান, মো. শামীম আল রাজি, মো. আবদুলাহ আল মুকিত, মো. জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, মো. ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত, এটিএম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আনোয়ারুল্লাহ সিদ্দিকী, আলী আম্মার মৌয়াজ, মো. রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আবদুর রাফি ও মাঈন উদ্দিন।

অন্যরা হলেন- আবদুল বারি, মো. বাকীবিল্লাহ, মাহাদি হাসান, টিএম তানভির হোসেন, আশ্রাফ আলী, মো. মাহমুদ হাসান, মো. এহসানুল হকন, রাইয়ান আহম্মেদ, তানিমুল ইসলাম ও মো. আবদুল্লাহ মিয়া।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ জানান, গ্রেফতার শিক্ষার্থীদের বিরুদ্ধে তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। ওই মামলার বাদী এসআই রাশেদুল কবির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com