বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ব্যাংকে জনগণের আমানত নিরাপদ রয়েছে: কেন্দ্রীয় ব্যাংক

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৯:৫৬ pm
  • ২ Time View

দেশের ব্যাংকগুলোতে তারল্যের কোনো সংকট নেই, ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র (ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন) সাঈদা খানম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।

এতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com