বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ব্র্যাক ব্যাংকের ক্যাশিয়ারের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:০৯ am
  • ২ Time View

ব্র্যাক ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসেনের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশন উদ্যোগে শহরের স্টেশন রোডে ব্রাক ব্যাংক পিএলসির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশন সভাপতি ও সোনালী ব্যাংক পিএলসি’র এজিএম মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক পিএলসি সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, জনতা ব্যাংক সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) হলেন রনজিত লাল সোম, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার কমপ্লায়েন্স ব্যবস্থাপক আশরাফ হোসেন লিটন প্রমুখ।

বক্তারা ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসেনের উপর হামলার ঘটনাকে বর্বর ও নিন্দনীয় উল্লেখ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে না পারলে আমরা কীভাবে নির্বিঘেœ কাজ করব? আমাদের একজন সহকর্মীর ওপর এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে আর কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী এমন বর্বরোচিত হামলার শিকার না হন।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসির সুনামগঞ্জের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মইজুদ্দিন, জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার সিনিয়র অফিসার গৌতম কুমার দাস, সিনিয়র অফিসার নির্ঝর রায়, সিনিয়র অফিসার চৈতন্য আচার্য্য, জনতা ব্যাংক কর্পোরেট শাখার অফিসার দেবব্রত দাস, অফিসার ক্যাশ তানজিলুর রহমান, অফিসার ক্যাশ ইশরাত তাসনিয়া মিমু, অফিসার ক্যাশ সংকর দাস, সোনালী ব্যাংকের অফিসার ক্যাশ পপি দাস প্রমুখ।

প্রসঙ্গত, গত সোমবার (৩ নভেম্বর) সকালে শহরের স্টেশন রোডের নেজা প্লাজার নিচে ব্র্যাক ব্যাংকের ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসনের উপর ওমরগণি সহ ৪-৫ জন হামলা চালান। এসময় বেলায়েত হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকারের শব্দ শুনে লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় বেলায়েৎ হোসেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com