বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১:১২ am
  • ৩ Time View

নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৬দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে, এটি কেরমাডেক দ্বীপপুঞ্জের বৃহত্তম রাউল দ্বীপের প্রায় ৭৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বা অকল্যান্ডের ৯৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে কেন্দ্রীভূত ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক ৯। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫২ কিলোমিটার (৯৪ মাইল)।

যদিও ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক ছয়। গভীরতা ছিল ১৮৩ কিলোমিটার।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এমনকি সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com