বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ভোটারদের চাপ দেয়া হচ্ছে না: সিইসি

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ৬:১৫ pm
  • ২ Time View

ভোট দিতে ভোটারদের চাপ নয়; বরং ভোট দিতে আসতে বোঝানো হচ্ছে বলে কূটনীতিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে
নির্বাচন কমিশন।

মো. হাবিবুল আউয়াল বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানিয়েছিলাম কারণ তারা সব সময় নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন। সবার একটাই প্রত্যাশা: নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।’

তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং কী ব্যবস্থা নেয়া হচ্ছে তা জানতে চেয়েছেন রাষ্ট্রদূতরা। আমরা আমাদের পদক্ষেপগুলো তাদের জানিয়েছি।’

নির্বাচলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মাঠে আছে, এবং ভোট শেষ হওয়া পর্যন্ত তারা থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com