বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর বার্তা দিল ঢাবি প্রশাসন

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৪ am
  • ৩ Time View

আইন নিজের হাতে তুলে নেওয়া এবং মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর বার্তা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিইউ অ্যাডমিনিস্ট্রেশন নামক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফেসবুক পেইজে এক পোস্টে এ বার্তা দেওয়া হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, আদিষ্ট হয়ে এতদ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের চলমান পরিস্থিতিতে কোনভাবেই ‘মব জাস্টিস’ কাম্য নয়। যেকোনো পরিস্থিতিতেই শিক্ষার্থীদেরকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। আইন নিজের হাতে তুলে নিলে কিংবা মব জাস্টিসের পরিস্থিতি ঘটালে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।

এতে আরও বলা হয়, সন্দেহজনক কোন ব্যক্তির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে অবিলম্বে সংশ্লিষ্ট বিভাগ, হল প্রশাসন এবং প্রক্টরিয়াল বডিকে অবহিত করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। এ বিষয়ে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com