বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে রুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১১:৪৪ pm
  • ১ Time View

সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রে মাকে কেন স্বীকৃতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে ১৮৯০ সালের অভিভাবকত্বের আইনে সন্তানের অভিভাবক হিসাবে মাকে স্বীকৃতি দিয়ে কেন নীতিমালা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিব, আইন কমিশনসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার আনিতা গাজী রহমান, অ্যাডভোকেট আয়েশা আক্তার ও ব্যারিস্টার প্রিয়া আহসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com