বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১২:০৯ am
  • ২ Time View

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকির ফলে বাংলাদেশ আজ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ। এ দেশের মাছ এখন বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। ভারত থেকে আজ আর গরু আনতে হচ্ছে না।

বুধবার (১৫ মার্চ) দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে নিজেও অবসরে চাষাবাদে নিয়োজিত থাকেন। দেশ ও নিজেকে আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি ও গবাদি পশু পালনসহ মাছের চাষ বাড়াতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ডা. মো. আব্দুস সবুর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তরিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ।

উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রদর্শনীতে উপজেলার অর্ধশতাধিক গরু-ছাগল, হাঁস-মুরগি ও পাখির স্টলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে মন্ত্রী উপজেলার তিন নিখোঁজ ও মৃত জেলে পরিবারের প্রত্যেককে ৫০ হাজার করে নগদ টাকা দেন, অসহায় ও দুস্থ ৮০ জেলের ২০ জনকে একটি করে গরু, ২০ জনকে ২টি করে উন্নত জাতের ছাগল এবং ৪০ জেলেকে জালসহ গরু-ছাগলের খাবার দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com