বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মার্চের মাঝামাঝি মাধ্যমিকেও পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৫:৩৬ pm
  • ২ Time View

প্রাথমিকের পর এবার মাধ্যমিকেও শিগগিরই পুরোদমে ক্লাস শুরু করা যাবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শুক্রবার রাজধানীর গুলশানে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সামনে এ বিষয়ে কথা বলেন। মন্ত্রী বলেন, “আশা করছি এ মাসের মাঝামাঝি থেকেই আমরা মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু করতে পারব।”

ওমিক্রনের দাপট নিয়ন্ত্রণে আসার পর দুই ডোজ কোভিড টিকা পাওয়া শিক্ষার্থীদের নিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস শুরু হয়। এর আগে একমাস শ্রেণি কক্ষ বন্ধ রেখে কেবল অনলাইনে ক্লাস নেওয়া হয়।

তবে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মধ্যমিক পর্যায়ে সপ্তাহের সবদিন ক্লাস রাখা হয়নি। শ্রেণিভিীত্তক রুটিনে সীমিত রুটিনে সীমিত সংখ্যায় ক্লাস হচ্ছে ষষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত।

পুরোদমে ক্লাস শুরু হলে ‘ব্লেন্ডেড এডুকেশন’ কীভাবে চলবে- এমন প্রশ্নে উত্তরে মন্ত্রী বলেন, “আমরা নীতিমালা তৈরি করছি। ২৬ মার্চ প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা রয়েছে, এজন্য কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করব কীভাবে, কোথায়, কখন প্রয়োগ করব।

“সেক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। আমরা যে অনলাইন ক্লাস করছি সেটা সেই অর্থে পুরো ব্লেন্ডেড এডুকেশন না।”

একইসঙ্গে সরাসরি ও অনলাইন ক্লাসের মিশ্র পদ্ধতিকে বলা হচ্ছে ব্লেন্ডেড এডুকেশন। সেজন্য শ্রেণিকক্ষগুলোকে সেভাবে তৈরি করতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না।”

মহামারীর কারণে সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ায়, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া যৌক্তিক বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, “যেখানে আমরা পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নিয়েছি, সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটাও সেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হওয়া উচিৎ, সেটাই যৌক্তিক।”

ভর্তি পরীক্ষা বিষয়ে সরকারের চিন্তাভাবনা নিয়ে ইউজিসির সঙ্গে কথা হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, ”স্বাস্থ্য শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন, বিষয়টা দেখবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com