বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

‘মার্চ-এপ্রিলে দেশে ডলারের ঘাটতি থাকবে না’

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৪:৪৩ pm
  • ৩ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ডলারের সংকট নেই তবে ঘাটতি আছে। নতুন বছরের মার্চ কিংবা এপ্রিলে দেশে ডলারের ঘাটতি থাকবে না। তিনি বলেন, সারা বিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিন মাসে বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি ডিসেম্বর মাসে আরো কমবে। তাই টাকা থাকলেই অপচয় করা যাবে না।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা স্টেডিয়ামে দু’দিন ব্যাপী কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। আমাদের মাঠ ভরা ফসল আর গোলা ভরা ধান আছে। হাওর আর নদী ভরা মাছ আছে, গোয়াল ভরা গরু আছে। ফুলকপি, বাঁধাকপির ক্ষেত আছে। আমাদের সব কিছু আছে। সুতরাং কোনো সমস্যা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, দু’দিনব্যাপী কুস্তি খেলায় সুনামগঞ্জ সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার পাঁচটি টিম অংশগ্রহণ করেছে। আজ রোববার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com