বুধবার, ২৯ জুলাই ২০২৬

মিরপুর মিল্ক ভিটা বস্তিতে ‘ওব্যাট হেল্পার্স’-এর খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর-১১ নম্বর সেক্টরের মিল্ক ভিটা বস্তিতে ১০০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে অলাভজনক সংস্থা ‘ওব্যাট হেল্পার্স’ (Obat Helpers)। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা গেছে, এই বস্তিতে প্রায় ৫০০টি পরিবার গত ৪০ বছর ধরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে আসছে। চরম দারিদ্র্যের শিকার এই মানুষগুলোর কষ্ট লাঘবে প্রথম পর্যায়ে ১০০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এই আয়োজনের বিশেষত্ব ছিল ‘ওব্যাট হেল্পার্স থিঙ্ক ট্যাংক’-এর কিশোর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ। তরুণ প্রজন্মকে দেশসেবায় উদ্বুদ্ধ করতে এবং আর্তমানবতার সেবায় উৎসাহিত করতে তাদের মাধ্যমেই এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওবাট হেল্পারস এর স্বেচ্ছাসেবকগণ। পারভেজ আলম বলেন, “আমাদের চারপাশের অসহায় মানুষগুলোর প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তরুণদের এই সেবামূলক কাজে সম্পৃক্ত করা একটি চমৎকার উদ্যোগ।”

সংগঠনের পক্ষ থেকে আসন্ন পবিত্র রমজান মাসে সমাজের বিত্তবান ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলা হয়, রমজানে এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সওয়াব হাসিল এবং মানবতার সেবা করা আমাদের সকলের কর্তব্য। ভবিষ্যতে এই বস্তির বাকি পরিবারগুলোর কাছেও সহায়তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচি সমাপ্ত করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com