বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন স্থগিত

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৯:৫৪ pm
  • ৩ Time View

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ স্থগিত করা হয়েছে। রোববার এ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের ৮ম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার (৯ এপ্রিল) এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচনের লক্ষ্যে ১৩ মে দিন নির্ধারণ করা হয়েছিলো। ১৫ মার্চ প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নির্বাচনী তফশিল ঘোষণা করেন।

ওই সময় জানানো হয়, ১৩ মে সংস্থার ভোট গ্রহণ হবে। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে। ৯৭ হাজার ১১২ জন মুক্তিযোদ্ধা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com