শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেয়াদ বাড়লো সংবিধান সংস্কার কমিশনের

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৯:২১ pm
  • ২ Time View

অন্তর্র্বতীকালীন সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশনের কাজের মেয়াদ রাষ্ট্রপতির আদেশক্রমে আগামী ১৫ই জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত একটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘সরকার ৬ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩৩৪-আইন/২০২৪ দ্বারা গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে।’

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

জনপ্রতিনিধিত্ব, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংস্কারের জন্য প্রয়োজনীয় সুপারিশ করতে গত বছরের ৭ অক্টোবর তারিখে রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্র্বতী সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com