বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রমজানে বাজার নিয়ন্ত্রণে শক্ত ব্যবস্থার নির্দেশ ডিসিদের

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ১১:৪৮ pm
  • ২ Time View

রমজান মাসে যাতে কোনো অসাধু ব্যবসায়ী সুযোগ নিতে না পারে সেজন্য ডিসিদের শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী বলেন, ‘আমি অধিবেশনে ডিসিদের বলেছি, আপনারা সরকারের হাত। রমজান মাস সামনে। খেয়াল রাখবেন কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি ভোক্তাদেরও অধিকার সচেতন করতে হবে।’

নিত্যপণ্যের বাজার তদারকি নিয়ে এক প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবেন। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়। বাণিজ্য প্রসারে ডিসিদের সহযোগিতার দরকার রয়েছে। মানুষ কুরবানির সময় পশুর চামড়ার দাম পায় না। সেই সময়ও ডিসিরা সতর্ক থাকবেন, ব্যবস্থা নেবেন, যাতে চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা না হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com